আজ শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

editor
প্রকাশিত জুন ১২, ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ
ন্যাটোতে সামরিক সহায়তা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

ইউরোপে ন্যাটোর সামরিক অভিযানে নিয়োজিত নিজেদের যুদ্ধবিমান ও নৌবাহিনীর সরঞ্জাম উল্লেখযোগ্য সংখ্যায় কমিয়ে আনার পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১২ জুন) দ্য নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তার বরাত দিয়ে মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি মাসের শুরুতে একটি লিখিত দলিলের মাধ্যমে মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের এই বড় সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ইউরোপের নিরাপত্তা বিষয়ে আমেরিকার সামগ্রিক কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবেই মূলত এই সামরিক সরঞ্জাম কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

সংবাদপত্রটির বিবরণ অনুযায়ী প্রস্তাবিত এই পরিকল্পনায় ন্যাটোর অভিযানে নিয়োজিত এফ-১৬ এবং এফ-১৫ই যুদ্ধবিমানের সংখ্যা প্রায় ১৫০টি থেকে কমিয়ে ১০০টিতে নামিয়ে আনার কথা বলা হয়েছে। একই সাথে সমুদ্রে টহল দেওয়ার বিশেষ বিমান ২৬টি থেকে কমিয়ে ১৫টি করা হবে এবং ইউরোপে নিয়োজিত থাকা সবকটি জ্বালানি সরবরাহকারী বিমান পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে।

এই পরিবর্তনের আওতায় একটি বিমানবাহী রণতরী, একটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন, বেশ কয়েকটি সাধারণ যুদ্ধজাহাজ এবং কৌশলগত বোমারু বিমানও ন্যাটো মিশন থেকে সরিয়ে নেওয়া হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে এই সামরিক জোটের দূরপাল্লার হামলা চালানোর ক্ষমতা এবং আকাশপথে নজরদারির সক্ষমতা অনেকটাই দুর্বল হয়ে পড়তে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

সূত্র: মিডল ইস্ট আই

Manual4 Ad Code

 

Manual1 Ad Code