আজ রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির

editor
প্রকাশিত জুলাই ২৫, ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নিজেদের দাবিনামা প্রকাশ করেছে তথ্য প্রকাশ করেছে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের মূল দাবিটি পূরণ হলেও ক্ষতিপূরণ ও ক্ষমা প্রার্থনাসহ তিন দাবি এখনও বাকি রয়েছে এবং বিক্ষোভ অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code

যন্তর মন্তর খালি করার উদ্যোগ মোদি সরকারেরযন্তর মন্তর খালি করার উদ্যোগ মোদি সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে সিজেপির হালনাগাদ দাবিনামায় জানানো হয়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিটি পূরণ হয়েছে। তবে আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া, আন্দোলনকারী কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিগুলো এখনও ঝুলে আছে।

সংগঠনটি জানিয়েছে, যন্তর মন্তরসহ গোটা দেশ এখনও বাকি দাবিগুলো পূরণের অপেক্ষায় রয়েছে।

Manual1 Ad Code

এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল এক বার্তায় লিখেছেন, ‘ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে পুরো দেশকে অভিনন্দন। এটি গণতন্ত্রের বড় জয়।’

Manual2 Ad Code

অন্যদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর বিষয়ে এক্সে চিঠি পোস্ট করার পর প্রতিক্রিয়া জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, ‘ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এটিই প্রমাণ করে যে আপনি যদি ভয় না পান, এই সরকারের সামনে মাথা নত না করেন, তবে যে কারও পদত্যাগ নিশ্চিত করতে পারেন। গণতন্ত্রে ভয় পাবেন না।’

Manual4 Ad Code

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য হিন্দু