ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হঠাৎ করেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরাক সফরে গেছেন। জানা গেছে, তিনি শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন উপলক্ষে এই সফরটি করছেন।
Manual4 Ad Code
সোমবার (৩ আগস্ট) আব্বাস আরাঘচি ইরাকের পবিত্র শহর নাজাফ পৌঁছান। সেখানে তিনি হজরত আলির (রা.) পবিত্র মাজার জিয়ারত করেন। এরপর আরাঘচি কারবালার উদ্দেশ্যে রওনা হন, যেখানে লাখো শিয়া মুসল্লির সঙ্গে আরবাইনের ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আরাঘচির এই সফর সম্পূর্ণরূপে ধর্মীয় উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এটি কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফর নয় এবং এই সময় ইরাকি কর্মকর্তাদের সাথে কোনো রাজনৈতিক বৈঠক করার সূচি নেই।
Manual6 Ad Code
নাজাফে পৌঁছানোর পর আরাঘচি বলেন, আরবাইনের বিশাল সমাবেশ ইরান ও ইরাকের জনগণের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য এবং গভীর ধর্মীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তিনি আরবাইন উপলক্ষে ইরাকি কর্তৃপক্ষের নিরাপত্তা ও সেবামূলক ব্যবস্থার প্রশংসা করেন এবং জানান, প্রতিবছরের তুলনায় এবার তীর্থযাত্রীদের জন্য আরও উন্নত আয়োজন করা হয়েছে।
এদিকে, ইরানের আরবাইন সদর দফতরের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে ৩২ লাখের বেশি মানুষ বিভিন্ন সীমান্ত দিয়ে ইরান থেকে ইরাকে প্রবেশ করেছেন। কর্মকর্তারা আশা করছেন, এ বছর আরবাইন উপলক্ষে ইরান থেকে কয়েক মিলিয়ন তীর্থযাত্রী ইরাকে যাবেন।
শিয়া মুসলিমদের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ আরবাইন। এটি প্রতিবছর আশুরার ৪০ দিন পর ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাত স্মরণে ইরাকের কারবালায় অনুষ্ঠিত হয়, যেখানে কোটি কোটি মুসল্লি সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশ থেকে।