আজ শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ০৪:০০ অপরাহ্ণ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা জেডি ভ্যান্সের, গভীর হচ্ছে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

শনিবার (০৮ আগষ্ট) রাতে হওয়া এ ফোনালাপে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন দুই নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোদি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছ থেকে ফোন পেয়েছি। গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ভারত-যুক্তরাষ্ট্রের কমপ্রিহেনসিভ গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও গভীর করার উপায় নিয়ে আমরা আলোচনা করেছি।’

Manual2 Ad Code

ফোনালাপে ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকে তাদের পুত্রসন্তানের জন্মের জন্য অভিনন্দন জানান মোদি। একই সঙ্গে ভ্যান্সের পুরো পরিবারের জন্য শুভকামনা জানান।

Manual5 Ad Code

মোদি লিখেছেন, ‘ভাইস প্রেসিডেন্ট এবং সেকেন্ড লেডিকে তাদের পুত্রসন্তানের জন্মে আন্তরিক অভিনন্দন জানিয়েছি এবং পুরো পরিবারের জন্য শুভকামনা জানিয়েছি।’

তবে ফোনালাপে দুই নেতার মধ্যে কী কী বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রশাসন। এদিকে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভ্যান্সের সঙ্গে মোদির এই ফোনালাপের খবর সামনে এলো। এর আগে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রেক্ষাপটে চুক্তিটিকে নতুন আঞ্চলিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।সংবাদ প্রতিবেদন

Manual6 Ad Code

অন্যদিকে, শনিবার ভ্যান্স জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে, সে জন্য একটি পথ তৈরিতে কাজ করছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ওপর চাপ অব্যাহত রাখার কথাও জানান তিনি।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যেই মোদি-ভ্যান্সের সর্বশেষ ফোনালাপটি হলো।

Manual2 Ad Code