প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী
editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাতের পরেই দিল্লি গিয়েছেন দীনেশ ত্রিবেদী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
Manual7 Ad Code
সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।
Manual2 Ad Code
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি পুনর্ব্যক্ত করেছে ঢাকা। ভারতে অবস্থান করে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বিষয়ে দিল্লির সিদ্ধান্তের কারণে ঢাকা-দিল্লি সম্পর্কের অবনতি ঘটেছে। আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হলো।
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত প্রত্যর্পনের কথা বলেছেন। এছাড়া শহিদ হাদির হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে দিতেও ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।