আজ , ,

যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

editor
প্রকাশিত November 22, 2026, 09:22 PM
যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চায় ইরান

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের হুমকি মোকাবিলায় ‘টেকসই প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, এ ধরনের প্রতিরোধ সক্ষমতা অর্জন করা গেলে ইরানের ওপর যুদ্ধের আশঙ্কা দূর করা সম্ভব হবে। একই সঙ্গে দেশটির বর্তমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটবে।

গালিবাফ বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা কাটিয়ে ওঠা জরুরি। এ জন্য রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও এ বিষয়ে গুরুত্ব দিয়েছেন বলে জানান তিনি।

Manual7 Ad Code

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে গালিবাফ বলেন, বর্তমান পরিস্থিতির অবসান ঘটাতে হলে দেশের ওপর থেকে যুদ্ধ ও হামলার হুমকির ছায়া সরিয়ে দিতে হবে। অন্যথায় দীর্ঘস্থায়ী এই অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার আর কোনো পথ নেই।

Manual7 Ad Code