আজ , ,

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

editor
প্রকাশিত November 22, 2026, 08:49 PM
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

ভুয়া সংবাদ থেকে সাবধান থাকতে বলেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ।

Manual3 Ad Code

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এ সতর্কীকরণ বার্তা দেন তিনি।

Manual5 Ad Code

ফেসবুক পোস্টে বলা হয়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।’

সবার প্রতি অনুরোধ জানিয়ে ফেসবুক বার্তায় আরও বলা হয়, ‘যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করবেন না। বিভ্রান্তি এড়াতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক ও AMI TV পেজের সঙ্গে থাকুন। সত্য প্রচার করুন, মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকুন।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপিদলীয় সংসদ সদস্য ফজলুর রহমানের পদত্যাগসংক্রান্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যেখানে বলা হয়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। তবে খবরটি যে অসত্য সেটি এবার নিজেই জানিয়ে দিলেন ফজলুর রহমান।

 

Manual8 Ad Code