আজ শুক্রবার, ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে: ইশরাক

editor
প্রকাশিত জুন ২৪, ২০২৫, ০২:০৭ অপরাহ্ণ
নগর ভবনে হামলাকারীদের সঙ্গে উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠতা রয়েছে: ইশরাক

Oplus_16908288

Sharing is caring!


Manual6 Ad Code
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয় বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেছেন, বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে। নগর ভবনে হামলাকারীদের সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠতা রয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে নগরভবনে আহতদের দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এই হামলায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
Manual1 Ad Code
Manual4 Ad Code