আজ মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে, যুক্ত হচ্ছে ৪৬ প্রতীক

editor
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
ইসি থেকে তালিকা আইন মন্ত্রণালয়ে, যুক্ত হচ্ছে ৪৬ প্রতীক

Oplus_16908288


Manual7 Ad Code
সিনিয়র প্রতিবেদকঃ
নির্বাচন কমিশনের (ইসি) তফসিলে নতুন করে যুক্ত করা হচ্ছে ৪৬টি প্রতীক। বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে।
নতুন ৪৬টি প্রতীক যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ১১৫টি। এই তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এ তথ্য জানায়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের তফসিলে প্রতীক যুক্ত করতে সংশ্লিষ্ট কমিটি মোট ১৫০টি প্রতীক চূড়ান্ত করে।
কিন্তু কমিশন এই ১৫০টির মধ্যে কাটছাঁট করে ১১৫টি প্রতীক তফসিলে যুক্ত করার সিদ্ধান্ত দেয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে ইসিকে সুপারিশ জানাতে পারে।
 ইসি কর্মকর্তারা আরও জানান, দলের সংখ্যা বাড়ছে। এছাড়া নতুন দলগুলোকে নিবন্ধন দেয়ার কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। নিবন্ধন পেতে ইতোমধ্যে ১৪৭টি নতুন দল আবেদন করেছে। তাই ভবিষ্যতে দলের সংখ্যা বাড়লে যাতে প্রতীক কম না পড়ে তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।
তবে আইন মন্ত্রণালয়ে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করতে যে প্রস্তাব পাঠানো হয়েছে এতে শাপলা প্রতীক রাখা হয়নি বলেও জানান তারা।
১১৫টি প্রতীক হলোঃ
আপেল, আনারস, আম, আলমারি, ঈগল, উটপাখি, উদীয়মান সূর্য, একতারা, কাঁচি, কবুতর, কলম, কলস, কলার ছড়ি, কাঁঠাল, কাপ-পিরিচ, কাস্তে, কেটলি, কুমির, কম্পিউটার, কলা, কুড়াল, কুলা, কুঁড়ে ঘর, কোদাল, খাট, খেজুর গাছ, গরুর গাড়ি, গাভী, গামছা, গোলাপ ফুল, ঘণ্টা, ঘুড়ি, ঘোড়া, চাকা, চার্জার লাইট, চাবি, চিংড়ি, চেয়ার, চশমা, ছড়ি, ছাতা, জগ, জাহাজ, টিউবওয়েল, টিফিন ক্যারিয়ার, টেবিল, টেবিল ঘড়ি, ট্রাক, টেলিফোন, টেলিভিশন রয়েছে প্রতীকের তালিকায়।
আরো আছে ডাব, ঢেঁকি, তবলা, তরমুজ, তারা, থালা, দাঁড়িপাল্লা, দালান, দেয়াল ঘড়ি, দোয়াত কলম, দোলনা, ধানের শীষ, নোঙ্গর, নৌকা, প্রজাপতি, ফুটবল, ফুলকপি, ফুলের টব, ফুলের মালা, ফ্রিজ, বক, বাঘ, বই, বটগাছ, বাঁশি, বেঞ্চ, বেগুন, বাইসাইকেল, বালতি, বেলুন, বৈদ্যুতিক পাখা, মই, মগ, মাইক, মটরগাড়ি (কার), মশাল, ময়ূর, মাছ, মাথাল, মিনার, মোমবাতি, মোবাইল ফোন, মোড়া, মোরগ, রকেট, রিক্সা, লাউ, লিচু, লাঙ্গল, শঙ্খ, সোনালী আঁশ, সেলাই মেশিন, সোফা, সিংহ, স্যুটকেস, হরিণ, হাত (পাঞ্জা), হাতঘড়ি, হাতপাখা, হাঁস, হাতি, হাতুড়ি, হারিকেন, হুক্কা, হেলিকপ্টার।তথ্যসূত্র: সময় টেলিভিশন