আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে তিন শতাধিক ঝুপড়ি ঘর

editor
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ
রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়েছে তিন শতাধিক ঝুপড়ি ঘর

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual1 Ad Code

কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে সর্বস্ব হারিয়ে কয়েক হাজার রোহিঙ্গা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক এনজিও পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথম আগুন লাগে। পরে তা দ্রুত পার্শ্ববর্তী শেড ও ঝুপড়ি ঘরগুলোতে ছড়িয়ে পড়ে বলে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

রোহিঙ্গারা জানান, মধ্যরাতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তারা বলতে পারছেন না। আগুন লাগার সঙ্গে সঙ্গে প্রাণ বাঁচাতে তারা পার্শ্ববর্তী নিরাপদ এলাকায় সরে যান। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে গত বছর ২৬ ডিসেম্বর সকালে অগ্নিকাণ্ডে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতাল পুড়ে যায়। এর আগে ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

Manual2 Ad Code

অগ্নিকাণ্ডের খবর পেয়ে উখিয়া ও টেকনাফ ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এর আগেই ক্যাম্পের একাধিক ব্লকের শতাধিক ঝুপড়ি ঘর পুড়ে যায়।

Manual1 Ad Code

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা জানান, অগ্নিকাণ্ডের সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।

Manual8 Ad Code