আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল নির্বাচন কমিশনে আসছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

editor
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ
আগামীকাল নির্বাচন কমিশনে আসছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) ইসি ভবনে আসছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্রে জানা যায়, আগামীকাল বুধবার দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

দ্বিপাক্ষিক এই বৈঠকে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।

প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় আসেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

Manual2 Ad Code