সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৭ আসনের বিজয়ী প্রার্থীদের নামে গেজেট জারি করার নথিতে স্বাক্ষর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন এতে স্বাক্ষর করেন।
Manual1 Ad Code
নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাছউদ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে বলেন, নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন তা সরকার জানেন।
ইসির দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাতেই নতুন নির্বাচিত জন-প্রতিনিধিদের নামে গেজেট জারি করা হয়। এরপর গেজেট পরবর্তী শপথ অনুষ্ঠানের জন্য সরকারের কাছে অনুরোধ জানাবে নির্বাচন কমিশন।
Manual5 Ad Code
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারী) অথবা চলতি সপ্তাহের মধ্যে শপথ শেষে রোজার শুরুতে সংসদ শুরু হতে পারে।