আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ
রমজান মাসের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual8 Ad Code

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়।

রমজান উপলক্ষে ইতোমধ্যে মসজিদগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। বাজারে নিত্যপণ্যের কেনাকাটায় বেড়েছে ভিড়। ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত-বন্দেগির মাধ্যমে মাসটি পালন করতে প্রস্তুত।

Manual3 Ad Code

এ অনুযায়ী কাল থেকে মুসলমানরা রোজা পালন করবেন। রাতেই তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু হবে।

Manual4 Ad Code