রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: জ্বালানি মন্ত্রী
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: জ্বালানি মন্ত্রী
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক:
Manual7 Ad Code
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
Manual4 Ad Code
মন্ত্রী বলেন, “আমরা চেষ্টা করছি রমজানের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে। তবে এটি একটি কারিগরি বিষয়, মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ হতে পারে। তবে অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে আশা করছি।”
তিনি বলেন, রমজানের পর সামনে কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল আসছে। বিদ্যমান সক্ষমতা দিয়ে প্রাণপণ চেষ্টা করা হবে যাতে কৃষি ও জনজীবনে বিদ্যুতের সংকট না হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “বিগত সময়ে যে পরিমাণ বকেয়া রেখে যাওয়া হয়েছে এবং বর্তমানে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে এটি আমার জন্য একটি কঠিন ‘অগ্নিপরীক্ষা’। আমি চেষ্টা করছি কীভাবে এই পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সুফল দেয়া যায়।”
Manual8 Ad Code
এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।