আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:১৫ অপরাহ্ণ
ত্রয়োদশ সংসদ বসতে পারে মার্চের দ্বিতীয় সপ্তাহে

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

মার্চের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২১ ফেব্রুয়ারী) রাতে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এ তথ্য নিশ্চিত করেন।

Manual2 Ad Code

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ মার্চ অথবা এর দু-একদিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’

Manual3 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশগুলো তোলা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।’

Manual7 Ad Code

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিরোধী দল হয়েছে জামায়াতে ইসলামী।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন।

Manual3 Ad Code

সে হিসেবে ১৪ মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি।

ইতোমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে প্রধানমন্ত্রী করে বিএনপির নতুন সরকার এরইমধ্যে কাজ শুরু করেছে।

অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন। উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং বিরোধী দলীয় চিফ হুইপ নির্বাচিত হয়েছেন মো. নাহিদ ইসলাম।