আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual7 Ad Code

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সাক্ষাৎ শেষে প্রণয় ভার্মা বলেন, ‘নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দিল্লি। বাংলাদেশ-ভারতের সম্পর্ক ও জনগণকেন্দ্রিক আলোচনা হয়েছে, যার মধ্যে ভিসাও রয়েছে।’

বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্ব এগিয়ে নিতে দেশটির আকাঙ্ক্ষার কথাও তুলে ধরেন হাইকমিশনার।

তিনি বলেন, ‘গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল বাংলাদেশ গড়তে সরকারের পাশে থাকবে ভারত।’

Manual3 Ad Code

প্রণয় ভার্মা বলেন, ‘জনগণের স্বার্থ, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ।’

Manual7 Ad Code