আজ বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০৮:১৩ অপরাহ্ণ
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারো বাড়ানো হয়েছে। এক মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো মূল্যবৃদ্ধির ঘটনা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, নতুন এই দর আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।

Manual6 Ad Code

বিইআরসির নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। এতে বাজারে বহুল ব্যবহৃত ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, সিলিন্ডার প্রতি গ্রাহককে আগের চেয়ে ২১২ টাকা বেশি গুনতে হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, এর আগে চলতি মাসের (এপ্রিল) শুরুতে প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়ানো হয়েছিল। এক মাসের মধ্যে দুই দফায় এই মূল্যবৃদ্ধি সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।