সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি’
সংস্কারের বাহানায় যদি নির্বাচন না দেয়, তাই আপস করে জুলাই সনদে সই করেছি’
editor
প্রকাশিত মে ১, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটা তাগাদা ছিল সংস্কারের বাহানায় যদি নির্বাচন না হয়, সেজন্য আমরা সবকিছুতে আপস করে জুলাই জাতীয় সনদে সই করেছি।
Manual5 Ad Code
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের সময় তিনটি শব্দ খুব বেশি বাজার পেয়েছে। একটা হচ্ছে সংস্কার, আরেকটা হচ্ছে বিচার, আরেকটা হচ্ছে নির্বাচন। তবে নির্বাচনটা বলেছে যে সংস্কার ও বিচার সমাপ্ত হওয়ার পরে যদি কোনো সময় হলেও হতে পারে।’
‘সংস্কারের জন্য আমার কিছু বড় ভাই বুদ্ধিজীবি বিদেশ থেকে অবতরণ করেছিলেন, তারা অলৌকিক কিছু সংস্কার নিয়ে দেশে অবতরণ করলে, আমরা সংস্কার কমিশনে আলাপ-আলোচনা করতে করতে এই জুলাই জাতীয় সনদটা প্রণয়ন হয়েছে,’ বলেন তিনি।
Manual6 Ad Code
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এখানে একটা বিষয় উঠে এসেছে, যখন ৭০ অনুচ্ছেদের বিষয়টা প্রথম ডিসাইডেড হয় ঐকমত্য কমিশনে সবাই তখন নোট অব ডিসেন্টসহ একমত হলেন যে, দুটি বিষয়ে সবাই একমত, বিএনপিসহ কয়েকটি দল মনে করে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তার বিষয়টি ৭০ অনুচ্ছেদে থাকতে হবে।’
‘সেদিন থেকে সিদ্ধান্ত হলো নোট অব ডিসেন্ট সহকারে জুলাই জাতীয় সনদ প্রণীত হবে এবং নোট অব ডিসেন্ট সহকারে আপনারা সই করেছেন। আমরাও সই করেছি। আসুন সেই জুলাই সনদকে বাস্তবায়ন করি,’ যোগ করেন তিনি।
Manual1 Ad Code
বিএনপির এই নেতা আরও বলেন, ‘আমি আসলে বলতে চেয়েছিলাম সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এই সংস্কার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল, বেগম খালেদা জিয়া এটা টেনে নিয়ে গেছেন। তারেক রহমান এই সংস্কারের প্রস্তাব দিয়েছেন, ৩১ দফা প্রণয়ন করেছেন। আমরা নির্বাচনী ইশতেহারে সেটা ধারণ করেছি। জুলাই জাতীয় সনদের মধ্যে আমরা অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি, যেগুলো আমাদের ৩১ দফার ভিত্তিতে করতে হবে।’
Manual7 Ad Code
তিনি বলেন, ‘সংবিধানে অনেক কিছু আনতে হবে যা আমরা সম্মত হয়েছিলাম। জুলাই জাতীয় সনদে সেরকম অনেক বিষয় আসেনি। পঞ্চদশ সংশোধনীর সব তফসিলগুলো বিলুপ্ত করতে হবে, আমরা একমত হয়েছিলাম, কিন্তু সনদে আসেনি।’
‘সনদ যখন সই করলাম, তখন অনেক কিছু নাই। কিন্তু আমাদের একটা তাগাদা ছিল যে, এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপস করে জুলাই জাতীয় সনদ সই করেছি,’ যোগ করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলিনি। যখন অবৈধ, অসাংবিধানিক আদেশ প্রেসিডেন্ট জারি করলেন, আমরা ফুল বডি স্ট্যান্ডিং কমিটি প্রেস ব্রিফিং করে ঘোষণা করে বলেছি, বিএনপি ও সাথে যারা আছে আমরা কেউ জুলাই জাতীয় সনদের বাইরে অন্য কিছু মানতে রাজি না। এগুলো রেকর্ড আছে, ভিডিও আছে, প্রেসে আছে, সব জায়গায় আছে।’
তথ্য সুএঃ দ্যা ডেইলি স্টার