আজ সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলপথে জোর, ঢাকা–সিলেট লাইনে ডাবল ট্র্যাক পরিকল্পনা

editor
প্রকাশিত মে ৩, ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ণ
রেলপথে জোর, ঢাকা–সিলেট লাইনে ডাবল ট্র্যাক পরিকল্পনা

Manual7 Ad Code

স্বপন কুমার সিং নিউজ ডেক্স রেডটাইমস:

Manual2 Ad Code

সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়কের পাশাপাশি রেলপথকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ লক্ষ্যেই ঢাকা–সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সিলেটে এক সুধী সমাবেশে শনিবার (২ রা মে) বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শুধু সড়ক সম্প্রসারণ করে দীর্ঘমেয়াদে যানজট সমস্যা সমাধান করা সম্ভব নয়। রাস্তা বড় হলে গাড়ির সংখ্যাও বাড়ে, ফলে চাপ কমার বদলে আরও বেড়ে যায়। পাশাপাশি সড়ক সম্প্রসারণে আবাদি জমিও ক্ষতিগ্রস্ত হয়।

এই বাস্তবতায় রেলপথকে টেকসই বিকল্প হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ঢাকা–সিলেট রেলপথ ডাবল লাইনে উন্নীত করা হলে ট্রেন চলাচল বাড়বে, যাতায়াতের সময় কমবে এবং যাত্রী ও পণ্য পরিবহন আরও সহজ ও সাশ্রয়ী হবে।

Manual2 Ad Code

তিনি আশা প্রকাশ করেন, দ্রুত কাজ শুরু করা গেলে এই রুটে রেল যোগাযোগে দৃশ্যমান পরিবর্তন আসবে এবং সড়কের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

Manual6 Ad Code