সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৩২ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগীর তথ্য মিলেছে ৬৭৪ জনের। নিশ্চিত হাম রোগী রয়েছে ৫৮ জন।
অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে দুইজন এবং উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে।
Manual4 Ad Code
১৫ মার্চ থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত হয়ে মোট ৯০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৭৫টি শিশু মারা গেছে।