আজ বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৯:০২ অপরাহ্ণ
প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর শুরু হতে যাচ্ছে মালয়েশিয়া দিয়ে।

আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি কুয়ালালামপুর যাবেন বলে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম–এর আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

Manual3 Ad Code

কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা যায়, গত সোমবার (১লা জুন) সকালে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ জুন দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে কাজ চলছে।

সূত্রগুলো বলছে, আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত–চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। সে কারণে দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় কোনো দেশ হিসেবে মালয়েশিয়াকে বেছে নেওয়া হয়।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং–এর পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ আসে বলে কূটনৈতিক সূত্র জানায়। শেষ পর্যন্ত প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নেওয়া হয়।

ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত ২৪ মে সম্ভাব্য সফর নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করে বাংলাদেশ হাইকমিশন। পরে ১ জুন কূটনৈতিক পত্রের মাধ্যমে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে ২১ ও ২২ জুনের সফরসূচি নিশ্চিত করা হয়।

আলোচ্যসূচি এখনো চূড়ান্ত না হলেও সফরে অভিবাসন, বাণিজ্য, বিনিয়োগ ও শিক্ষা খাতে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সূত্রগুলো জানিয়েছে।

কূটনীতিকদের মতে, মালয়েশিয়া শুধু শ্রমবাজার নয়; শিক্ষা, বিনিয়োগ ও উৎপাদনশিল্পে নতুন অংশীদারত্বের ক্ষেত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে। বর্তমানে দেশটিতে প্রায় ১১ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়।

Manual4 Ad Code

সামগ্রিকভাবে প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া নির্বাচনকে নতুন সরকারের পররাষ্ট্রনীতির একটি কৌশলগত বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে আঞ্চলিক ভারসাম্য রক্ষার দিকটি গুরুত্ব পেয়েছে।

Manual4 Ad Code