১ জুলাই থেকে নতুন পে-স্কেলের বাস্তবায়ন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
১ জুলাই থেকে নতুন পে-স্কেলের বাস্তবায়ন, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর
editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৫:৪১ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল আগামী ১ জুলাই থেকে আংশিকভাবে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়ন করা হবে।
Manual5 Ad Code
অর্থমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত পে কমিশনের সুপারিশ সরকার পর্যালোচনা করছে। এ বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাইয়ের জন্য একটি সচিব কমিটিও কাজ করছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনের সুপারিশ এখনও চূড়ান্ত হয়নি। সচিব কমিটি তাদের পর্যালোচনা শেষে সরকারের কাছে সুপারিশ জমা দেবে। এরপরই নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হবে।
Manual2 Ad Code
তবে সূত্রগুলো বলছে, পে কমিশনের প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার কিছুটা কমিয়ে সংশোধিত সুপারিশ দেওয়া হতে পারে। ফলে চূড়ান্ত পে-স্কেলে কমিশনের মূল প্রস্তাবের তুলনায় কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।