আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ
শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

বাংলাদেশ দোকান মালিক সমিতি জানিয়েছে, সারা দেশে বৃহস্পতিবার (১১ জুন) থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিংমল খোলা থাকবে।

আগের নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত শপিংমল, দোকান খোলা রাখার নির্দেশনা দিয়েছিল সরকার। তবে খোলা রাখার বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।

Manual6 Ad Code

সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন- আজ থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে। এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখা হয়।

Manual1 Ad Code