আজ বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৭ জুলাই পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন মুলতবি

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ণ
আগামী ৭ জুলাই পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন মুলতবি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদীয় কার্যক্রম শেষে এই ঘোষণা দেন। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন ও সংশ্লিষ্ট দুটি বিল পাসের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual8 Ad Code

কণ্ঠভোটের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ ও পাস করা হয়। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। অধিবেশনে বাজেটের ওপর দীর্ঘ আলোচনা ছাড়াও সম্পূরক বাজেট ও অর্থ বিল সংক্রান্ত কাজ সম্পন্ন হয়েছে।

Manual4 Ad Code

বাজেটের সাধারণ আলোচনায় সরকারি ও বিরোধী দলের মোট ২৯১ জন সংসদ সদস্য অংশ নেন। ৪৫ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী এই আলোচনায় সরকারি দলের ২০০ জন সদস্য অংশ নিয়ে ৩২ ঘণ্টা ৩ মিনিট বক্তব্য দেন। অন্যদিকে বিরোধী দলের ৯১ জন সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য প্রদান করেন।

গত ৭ জুন ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন শুরু হয়েছিল। বাজেট পাসের মধ্য দিয়ে অধিবেশনের একটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়েছে। আগামী ৭ জুলাই পুনরায় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।