আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ণ
দুই ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল পদে পদোন্নতি, ৭ ও ৯ পদাতিক ডিভিশনে নতুন জিওসি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর দুই ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁদের নতুন দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার ( ৩রা জুলাই) দুপুরে সেনাভবনে আয়োজিত র‌্যাঙ্ক অ্যাডর্নিং (পদমর্যাদার ব্যাজ পরিধান) অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতিতে তাঁদের নতুন র‌্যাঙ্ক পরিয়ে দেওয়া হয়।

Manual5 Ad Code

অনুষ্ঠানে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) এবং সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের একজন মেজর জেনারেল মোল্লা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি এতদিন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আরটিডক) সদর দপ্তরে কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাঁকে সাভার সেনানিবাসের ৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

অন্যদিকে মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান এর আগে সেনাসদরের ওয়েপনস, ইকুইপমেন্ট অ্যান্ড স্টোরস (ডব্লিউইঅ্যান্ডএস) পরিদপ্তরে কর্মরত ছিলেন। পদোন্নতির পর তাঁকে বরিশাল সেনানিবাসের ৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সেনাভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুই কর্মকর্তার কাঁধে মেজর জেনারেল পদমর্যাদার ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

Manual1 Ad Code