আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এই ঘোষণা দেওয়া হয়েছিল। দিবসটি ঘনিয়ে আসায় এটি সরকারি ছুটি কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা শুরু হয়েছে।
Manual2 Ad Code
রবিবার (৫ জুলাই) মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই দিবসের নানা কর্মসূচি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালন করা হবে।
দিবসটিতে সরকারি ছুটি থাকবে কি না, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা স্পষ্ট করেছে সরকারি তথ্য। পরিপত্র অনুযায়ী, ‘জুলাই শহীদ দিবস’কে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Manual7 Ad Code
সরকারি নিয়ম অনুযায়ী, ‘খ’ শ্রেণিভুক্ত দিবসগুলোতে কোনো সাধারণ বা নির্বাহী ছুটি থাকে না। এই শ্রেণির দিবস বলতে বোঝায়, যা জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারি উদ্যোগে উদযাপিত হবে, তবে তা ‘ক’ শ্রেণির দিবসের মতো ততটা জাঁকজমকপূর্ণ বা রাষ্ট্রীয় ছুটি সম্বলিত হয় না। সুতরাং, আগামী ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে কোনো সরকারি ছুটি থাকছে না।
Manual6 Ad Code
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবরের মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী দিবস উদযাপনের এই শ্রেণীবিভাগ নির্ধারণ করা হয়েছিল। নবঘোষিত এই দুই দিবস (১৬ জুলাই ও ৫ আগস্ট) উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বলে জানা গেছে।তথ্য সুএঃ বাংলা ঢাকা ট্রিউবিউন