আজ মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

editor
প্রকাশিত জুলাই ২৭, ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ণ
রাষ্ট্রপতি নির্বাচন: আগামীকাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রয়োজনীয় সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual4 Ad Code

আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা এতে অংশ নেবেন।

সোমবার (২৭ জুলাই) সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) রাশেদ মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এর আগে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে সংসদ সচিবের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিবের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক।

Manual7 Ad Code

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারায় তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে পরামর্শ করার বিধান রয়েছে। সেই আইনগত বাধ্যবাধকতা পূরণ করতেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের পাশাপাশি অন্য নির্বাচন কমিশনাররা এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবও উপস্থিত থাকবেন। বৈঠকের পর রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code