আজ মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

editor
প্রকাশিত আগস্ট ১১, ২০২৬, ০৫:১৩ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয় জানিয়েছে, এই অধিবেশন শুরু হবে আগামী ২৭ আগস্ট।

Manual4 Ad Code

সংসদ সচিবালয়ের বার্তায় আরও বলা হয়, আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন তিনি।

Manual7 Ad Code

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোট হবে যেভাবে
এর আগে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর গঠিত বর্তমান সরকারের সময়ে আগে দুটি অধিবেশ অনুষ্ঠিত হয়েচে। এর মধ্যে সবশেষ বাজেট অধিবেশনটি গত ১৫ জুলাই সমাপ্ত হয়। চলতি মেয়াদে বিএনপি সরকারে প্রথম বাজেটের অধিবেশনটি শুরু হয়েছিল গত ৭ জুন। বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয় যাতে ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া ১০টি সরকারি বিল পাস হয়েছে। ১৫ জুলাই ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি (সাবেক) মো. সাহাবুদ্দিনের ঘোষণা পাঠের মাধ্যমে দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।

Manual4 Ad Code

পরে ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী তার পদত্যাগপত্র গ্রহণের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর এই প্রথম অধিবেশন আহ্বান করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এদিকে এরইমধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ তারিখ বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সব ঠিকঠাক থাকলে আগামী অধিবেশনের আগেই নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ।

Manual7 Ad Code