আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালের বন্যায় এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
নেপালের বন্যায় এখনও কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্রমন্ত্রী

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা এবং ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনায় এখনো কোনো বাংলাদেশি নাগরিকের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যদি কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলেও আশ্বাস প্রদান করেন তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বৃহস্পতিবার সকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালের সঙ্গে টেলিফোনে কথা বলার প্রসঙ্গ টেনে খলিলুর রহমান বলেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাকে প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনায়, সহমর্মীতা ও শোক জানানো হয়েছে। তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার কথা বলা হয়েছে। নেপালের মন্ত্রীর বরাতে তিনি বলেন, তারা এখনো পর্যবেক্ষণ করছে কী ধরণের ক্ষতি হয়েছে। কী ধরণের সহায়তা লাগবে তা তিনি আজ সন্ধ্যা বা আগামীকালের মধ্যে জানাবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানতে চেয়েছি, যদি হয়ে থাকে তাহলে যেন আমাদের জানানো হয়। আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব, যে অবস্থায় তারা রয়েছেন তাদের ফেরত আনব। আমরা প্রস্তুত রয়েছি।

Manual8 Ad Code

সরকারের প্রস্তুতি নিয়ে এক প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, আমরা বাংলাদেশি কারও নাম পাইনি। বাংলাদেশি কারও খোঁজ পাওয়া গেলে জীবিত বা মৃত অবস্থায়, আমরা তাদের (নেপাল সরকারের) সর্বাত্মক সহযোগিতা করব; এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code