আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট

editor
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ ঘণ্টা ধরে ৪০ কিলোমিটার যানজট

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরু হওয়ায় প্রায় ৩০ ঘণ্টা ধরে তীব্র যানজট চলছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (২৯ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত যানজট ধীরে ধীরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকাগামী লেনে শুক্রবার সকাল ৮টা থেকে সংস্কারকাজ শুরু হয়। এর পর থেকেই যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।

প্রচণ্ড গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে যানবাহনের চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। ঢাকাগামী বাসের যাত্রী আরিফুল ইসলাম বলেন, সকাল ৬টায় ফেনী থেকে রওনা দিয়েছেন। তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় পৌনে সাত ঘণ্টা পরও তিনি দাউদকান্দিতে যানজটে আটকা ছিলেন।

Manual4 Ad Code

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী লেনে তীব্র যানজট।

Manual5 Ad Code

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম বলেন, গতকাল মেঘনা সেতু পার হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। এতে কিছু সময় ঢাকাগামী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে যানজট ধীরে ধীরে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। এর রেশ আজ বেলা ৩টা পর্যন্ত রয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো চলছে। প্রচণ্ড গরমের মধ্যে চালক ও যাত্রীদের ভোগান্তি কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

Manual1 Ad Code