আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual1 Ad Code

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ রোববার (৬ সেপ্টেম্বর) বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা যায়, আজিজ আহমেদ (স্থায়ী/বর্তমান ঠিকানা: হাউজ নম্বর-১৩২০, রোড নম্বর-১৯, এমিলিয়া-২, মিরপুর ডিওএইচএস, পল্লবী, ঢাকা-১২১৬) কমিশন কর্তৃক আদেশপ্রাপ্ত হয়ে পূর্বে যে সম্পদ বিবরণী জমা দিয়েছিলেন, তার সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত সরেজমিনে যাচাই ও অনুসন্ধানের জন্যই এই কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

Manual2 Ad Code

গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত মেয়াদের মধ্যে সম্পদ বিবরণীর পুঙ্খানুপুঙ্খ যাচাই-অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code