আজ শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেল; গেজেট হলেও শুরুতেই মিলছে না পুরো সুবিধা, বিলুপ্ত হলো বিশেষ ভাতাও

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০৪:৪২ অপরাহ্ণ
নবম পে-স্কেল; গেজেট হলেও শুরুতেই মিলছে না পুরো সুবিধা, বিলুপ্ত হলো বিশেষ ভাতাও

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করা হলেও শুরুতেই নতুন কাঠামোর পূর্ণ সুফল পাচ্ছেন না চাকরিজীবীরা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন স্কেলের বর্ধিত বেতন শতভাগ পেতে কর্মচারীদের অপেক্ষা করতে হবে ২০২৭ সালের জুলাই পর্যন্ত এবং নতুন হারের ভাতাদি কার্যকর হতে অপেক্ষা করতে হবে ২০২৮ সাল পর্যন্ত। পাশাপাশি বিলুপ্ত করা হয়েছে বিদ্যমান বিশেষ সুবিধাও।

Manual8 Ad Code

প্রজ্ঞাপনের শর্তাবলি বিশ্লেষণে দেখা যায়, গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর দেখানো হলেও চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য বর্ধিত মূল বেতনের মাত্র ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ শতাংশ কার্যকর করা হয়েছে। বাকি বর্ধিত অংশ এখনই দেওয়া হচ্ছে না।

Manual8 Ad Code

পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়েও পুরো বেতন পাওয়া যাবে না। এই ছয় মাস নবম ও তদূর্ধ্ব গ্রেডের ক্ষেত্রে বর্ধিত অংশের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে ৭৫ শতাংশ হারে প্রদান করা হবে। অর্থাৎ, আদেশ জারির পর পুরো এক বছর কর্মচারীরা তাদের নির্ধারিত বর্ধিত মূল বেতনের একটি বড় অংশ থেকেই বঞ্চিত থাকবেন। শতভাগ মূল বেতন ও বার্ষিক ইনক্রিমেন্ট পেতে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের ১ জুলাই পর্যন্ত।

Manual6 Ad Code

একই ধরনের বিভাজন রাখা হয়েছে পেনশনভোগীদের ক্ষেত্রেও। নিট পেনশনের স্ল্যাব অনুযায়ী বর্ধিত পেনশনের ৪০ থেকে ৫০ শতাংশ এবং পরবর্তীতে ৭০ থেকে ৭৫ শতাংশ হারে প্রদান করা হবে। তারাও শতভাগ বর্ধিত নিট পেনশন পাবেন ২০২৭ সালের ১ জুলাই থেকে।

আর্থিক সুবিধার ক্ষেত্রে বড় ধাক্কা এসেছে ভাতাদির ক্ষেত্রে। উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ প্রদেয় অন্যান্য সব ভাতা ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের স্কেলের (২০১৫ সালের আদেশ অনুযায়ী) আহরিত অঙ্কেই সীমাবদ্ধ রাখা হয়েছে। নতুন কাঠামোর বাড়ি ভাড়াসহ যাবতীয় বর্ধিত ভাতা পেতে কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত।

এর ওপর নতুন স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকেই বিদ্যমান বিশেষ সুবিধা পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এমনকি ১ জুলাই ২০২৬ থেকে এই আদেশ জারির মধ্যবর্তী সময়ে কর্মচারীরা যে বিশেষ সুবিধা তুলেছেন, তা বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় বা কর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে।

তা ছাড়া সরকারের এই আদেশ সব সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস, প্রতিরক্ষা সার্ভিস, পুলিশ বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকসহ আউটসোর্সিং, শিক্ষানবিশ, দৈনিক ভিত্তিক ও চুক্তিভিত্তিক কর্মীদের এই বেতন আদেশের আওতার বাইরে রাখা হয়েছে।

 

Manual5 Ad Code