নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
আগামীকাল ১৯ সেপ্টেম্বর ঢাকা টু রংপুর লং মার্চকে স্বাগত জানিয়ে মিছিল করেছে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী।
আজ ১৮ সেপ্টেম্বর (শুক্রবার ) সকালে উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয় থেকে একটি মিছিল শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যদুনাথ স্কুল মার্কেট এর সামনে গিয়ে শেষ হয়।
শহর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান,উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন,সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.ইমরান হোসাইন,গয়হাটা ইউনিয়ন জামায়াত সভাপতি মো.আজিজুর রহমান,মোকনা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা শাহাদত হোসাইন,মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদ হাসান,সলিমাবাদ ইউনিয়ন জামায়াত সভাপতি মো.দেলোয়ার হোসেন,সহবতপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মো.হুমায়ুন কবির প্রমুখ।