আজ বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে স্থায়ী হচ্ছেন বিচারপতি দেবাশীষ রায়, শপথ বৃহস্পতিবার

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ণ
হাইকোর্টে স্থায়ী হচ্ছেন বিচারপতি দেবাশীষ রায়, শপথ বৃহস্পতিবার

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী শপথ নেবেন বৃহস্পতিবার।

Manual4 Ad Code

বুধবার সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে শপথ পড়াবেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীকে স্থায়ী করে সোমবার প্রজ্ঞাপন জারি করে সরকার।

Manual6 Ad Code

বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ছেলে। ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।

একই সময় নিয়োগ পাওয়া কয়েকজন অতিরিক্ত বিচারপতিকে ২০২৫ সালের নভেম্বরে স্থায়ী করা হলেও দেবাশীষ রায় চৌধুরী তখন স্থায়ী করা হয়নি।

ব্রিটেন থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর দেবাশীষ রায় চৌধুরী ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

Manual5 Ad Code

২০০৭ সালে তিনি হাই কোর্ট বিভাগের আইনজীবী এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

Manual1 Ad Code