আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি
editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ণ
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
আগামী অক্টোবর ও নভেম্বরে তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এর মধ্যে জাপান ও সৌদি আরবে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার কথা রয়েছে তার। আর তুরস্কে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) এ অংশ নেওয়ার কথা রয়েছে।
টোকিও, রিয়াদ ও আঙ্কারার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানিয়েছে, অক্টোবরে জাপান এবং নভেম্বরে তুরস্ক ও সৌদি আরব সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী। এরপর নভেম্বরের প্রথম দিকে তুরস্ক এবং মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের সম্ভাবনা রয়েছে।
ঢাকা ও টোকিওর সূত্র জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফর হওয়ার কথা রয়েছে। তিন থেকে চার দিনের সফর আয়োজন নিয়ে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। জাপানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানোর তথ্যও প্রকাশ্যে এসেছে।
Manual6 Ad Code
জাপান সফর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য জাপান সফরে বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও জনশক্তি রপ্তানিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফর করেন। ওই সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই এবং জাপানে বাংলাদেশি দক্ষ কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছিল।
তুরস্ক সফর
নভেম্বরে তুরস্কের আনাতোলিয়া অঞ্চলের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে কপ৩১। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সম্মেলনটি ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে। বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন হবে ১১ ও ১২ নভেম্বর।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ হিসেবে কপ৩১ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সম্মেলনে জলবায়ু অর্থায়ন, আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
Manual3 Ad Code
সৌদি সফর
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে নভেম্বরের দ্বিতীয়ার্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের রিয়াদ সফরের প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
Manual2 Ad Code
সম্ভাব্য এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, জ্বালানি আমদানি, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতেও সৌদি আরবের সহযোগিতার বিষয়টি আলোচনায় আসতে পারে।
Manual5 Ad Code
বর্তমানে সৌদি আরবে ২৮ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। দেশটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। সাম্প্রতিক সময়ে জনশক্তি রপ্তানির পাশাপাশি মৎস্য, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের আগ্রহের কথাও জানিয়েছে সৌদি আরব।