আজ সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন পে স্কেল; সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৬:২২ অপরাহ্ণ
নতুন পে স্কেল; সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৮ ধাপে, কোন বছরে কত শতাংশ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার পাশাপাশি অবসরভোগীদের পেনশনেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় চাকরিকাল বাড়ার সঙ্গে সঙ্গে পেনশনের হারও ধাপে ধাপে বাড়বে। কম পেনশন পাওয়া অবসরভোগীদের জন্য তুলনামূলক বেশি হারে পেনশন নির্ধারণ করা হয়েছে।

Manual2 Ad Code

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এতে পেনশনযোগ্য চাকরিকাল, নিট পেনশন, আনুতোষিক, পারিবারিক পেনশন ও ছুটি নগদায়নের নিয়ম নির্ধারণ করা হয়েছে। নতুন এসব বিধান গত ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পেনশনযোগ্য চাকরিকাল পাঁচ বছর থেকে শুরু করে ২৫ বছর বা তার বেশি সময় পর্যন্ত ধরা হয়েছে। সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশনের হার নির্ধারণ করা হবে।

Manual7 Ad Code

চাকরিকাল অনুযায়ী পেনশনের হার হবে—

৫ বছর চাকরিতে মূল বেতনের ২১ শতাংশ
১০ বছর চাকরিতে ৩৬ শতাংশ
১৫ বছর চাকরিতে ৫৪ শতাংশ
২০ বছর চাকরিতে ৭২ শতাংশ
২১ বছর চাকরিতে ৭৫ শতাংশ
২২ বছর চাকরিতে ৭৯ শতাংশ
২৩ বছর চাকরিতে ৮৩ শতাংশ
২৪ বছর চাকরিতে ৮৭ শতাংশ
২৫ বছর বা তার বেশি চাকরিতে সর্বোচ্চ ৯০ শতাংশ
অর্থাৎ, পাঁচ বছর চাকরি করলে মূল বেতনের ২১ শতাংশ হারে পেনশন নির্ধারিত হবে। চাকরিকাল ১০, ১৫ ও ২০ বছর পূর্ণ হলে তা যথাক্রমে ৩৬, ৫৪ ও ৭২ শতাংশে উন্নীত হবে। এরপর ২১ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি বছর পেনশনের হার বাড়বে এবং ২৫ বছর বা তার বেশি চাকরিকালে মূল বেতনের ৯০ শতাংশ হারে পেনশন পাওয়া যাবে।

Manual7 Ad Code

বদলায়নি আনুতোষিকের হার

নতুন প্রজ্ঞাপনে আনুতোষিকের হার অপরিবর্তিত রাখা হয়েছে। পাঁচ বছর বা তার বেশি কিন্তু ১০ বছরের কম চাকরিকালের ক্ষেত্রে প্রতি টাকায় আনুতোষিক পাওয়া যাবে ২৬৫ টাকা।

১০ বছর বা তার বেশি কিন্তু ১৫ বছরের কম চাকরিকালের জন্য প্রতি টাকায় আনুতোষিক ২৬০ টাকা। ১৫ বছর বা তার বেশি কিন্তু ২০ বছরের কম চাকরিকালে প্রতি টাকায় ২৪৫ টাকা এবং ২০ বছর বা তার বেশি চাকরিকালে প্রতি টাকায় ২৩০ টাকা আনুতোষিক নির্ধারণ করা হয়েছে।
সুএঃ যুগান্তর

Manual4 Ad Code