আজ , ,

আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত

editor
প্রকাশিত November 15, 2026, 09:28 PM
আনসার-ভিডিপিতে নতুন ডিজি, ২ সেনা কর্মকর্তা হচ্ছেন রাষ্ট্রদূত

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

সেনাবাহিনীর পাঁচজন মেজর জেনারেলের দায়িত্বে বদল আনা হয়েছে; তাদের মধ্যে বগুড়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক করা হয়েছে।

Manual1 Ad Code

একই সঙ্গে দুইজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার পৃথক দুটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের দায়িত্বে রদবদলের প্রজ্ঞাপন জারি করেছে।

আনসার ও ভিডিপি বাহিনীর দায়িত্ব পাওয়া মেজর জেনারেল তৌহিদুল বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের স্থলাভিষিক্ত হবেন। একই আদেশে সাজ্জাদ মাহমুদকে সশ্রস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে মেজর জেনারেল মো. হাফিজুর রহমান ও সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

Manual4 Ad Code

অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে। সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর

 

Manual5 Ad Code