আজ , ,

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল

editor
প্রকাশিত November 15, 2026, 04:03 PM
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা ও ঝাড়ু হাতে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Manual7 Ad Code

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে মিছিল ও বিক্ষোভ করেন তারা।

জেলার বিভিন্ন এলাকা ও ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতাকর্মীরা শহরে আসেন। পরে তারা শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। দুপুর ১২টার দিকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘জয় শেখ হাসিনা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ, শিল্পকলা একাডেমি, আদালতপাড়া ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে।

একপর্যায়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় নারী ও শিশুসহ ২০ হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। অনেকের হাতে লগি-বৈঠা, ঝাড়ু ও রামদাসহ দেশীয় অস্ত্র দেখা যায়।

মিছিল চলাকালে শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।

এদিকে গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ পুনর্বহাল করা হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নাম পরিবর্তন করে আগের নাম ‘মুক্তিযুদ্ধ চত্বর’ রাখা হয়েছে।

Manual3 Ad Code

কর্মসূচি ঘিরে জেলা শহরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। বাড়ানো হয় গোয়েন্দা নজরদারিও।

Manual4 Ad Code

কর্মসূচিকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দেয়।

Manual7 Ad Code

জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। গত ১১ নভেম্বর থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিজিবির টহল অব্যাহত রয়েছে।