মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক মহাসড়কের ভৈরববাজার (শাহপুর) এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
Manual6 Ad Code
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) দিনগত রাত আনুমানিক ২টার দিকে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কে শেখবাড়ি মাদরাসা সংলগ্ন স্থানে অটোরিকশা ও পিকআপভ্যানের সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ দুই যাত্রী নিহত হন।
নিহতরা হলেন- অটোরিকশাচালক আলী নুর, যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। চালক আলী নুরের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের কালেঙ্গা গ্রামে। রুবেল ও রেহান মিয়ার বাড়ি মৌলভীবাজার শহরের দরগা মহল্লায়।
Manual1 Ad Code
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্যরাতে শ্রীমঙ্গল-ভৈরববাজার সড়কে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।
Manual7 Ad Code
এতে ঘটনাস্থলেই চালকসহ দুইজন মারা যান। খবর পেয়ে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনটি লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।