আজ , ,

রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

editor
প্রকাশিত November 30, 2026, 12:28 AM
রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীর দারুস সালাম, শেরেবাংলা নগর ও পল্লবী থানার বিভিন্ন এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

Manual4 Ad Code

জানা যায়, রোববার রাত ৭টা ৫৫ মিনিটের দিকে দারুস সালাম থানাধীন গাবতলী টার্মিনাল মসজিদের বিপরীত পাশে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাকের সামনে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটে। মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, মোটরসাইকেলে এসে এক দুর্বৃত্ত ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন।

Manual1 Ad Code

এদিকে রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

Manual1 Ad Code

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগারগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

Manual8 Ad Code

অন্যদিকে, রাত সোয়া ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পল্লবী থানাধীন নাভানা টাওয়ার ও সাংবাদিক প্লটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নাভানা টাওয়ারের সামনে ও সাংবাদিক প্লটের সামনে দুর্বৃত্তরা পৃথক দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এসব ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।