আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩ 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ণ
বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৩ 

Manual3 Ad Code
মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জে উরস মাহফিল থেকে ফেরার পথে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী। সুনামগঞ্জ-সিলেট সড়কের আহসানমারা সেতু এলাকায়  শনিবার ৮ ফেব্রুয়ারী   সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

নিহতরা হলেন- সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুলভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেন এর ছেলে জমির হোসন (৩৩)। আহতরা হলেন- একই গ্রামের আলী আকবর (৩০), আমীর আলী (৪০) ও জনি আহমদ (২২)।

Manual5 Ad Code

নিহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, জেলার জগন্নাথপুর উপ‌জেলার ইউসবপুরে এক‌টি উরস মাহফিল থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ৫ যুবক। সিলেট-সুনামগঞ্জ সড়কের আহসানমারা সেতু এলাকায় পৌঁছালে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজির চালকসহ চারজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে আলীনূর ও জমির হোসেন নামের দুই যুবক মারা যান। গুরুতর আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার। ওসি জানান, দুর্ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Manual7 Ad Code