আজ রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরের বিজয় মাসে শিল্পকলায় কাওয়ালী?

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ণ

Manual2 Ad Code

লুৎফর রহমান রিটন

Manual4 Ad Code

 

অতীতে বিজয় মাসে/
শহিদের স্মরণে–
মাতঙ্গী উঠতো মেতে/
“ভয় কী মরণে”…

শহিদের রক্ত স্রোতে/
যে বিজয় রচিত–
তাহারই বিমূর্ত রূপ/
পতাকায় খচিত।

Manual7 Ad Code

এবারের বিজয় মাসে/
শহিদের গান হবে না !?
শিল্পের একাডেমির/
ইতিহাস ম্লান হবে না ?!

বিজয় মাসে শিল্পকলার
কী আয়োজন? –কাওয়ালী।
একাত্তরকে মুছতে এলো
কোন সে দেশের মাওয়ালী ?

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

 অটোয়া ১১ ডিসেম্বর ২০২৪