আজ সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরসহ গুলিবিদ্ধ ২

admin
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরসহ গুলিবিদ্ধ ২

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual3 Ad Code

রাজধানীতে গুলিবিদ্ধ হলেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরসহ দুজন।

বুধবার (৭ জানুয়ারি) রাত সোয়া আটটার দিকে তেজগাঁওয়ের তেজতুরী বাজারে স্টার কাবাবের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত আজিজুর রহমান ওরফে মুছাব্বির স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক। তাঁর সঙ্গে থাকা আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। আবু সুফিয়ান নামের ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক।

Manual5 Ad Code

পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমানের পেটে গুলি লেগেছে। তাঁকে উদ্ধার করে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code