আজ রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ

editor
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ণ
তারেক রহমানের সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করতে বুধবার (১৪ জানুয়ারি) তিনি গুলশানে বিএনপির কার্যালয়ে যান।

Manual3 Ad Code

সেখানে তিনি শোক বইতে সই করেন এবং খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Manual4 Ad Code

শোক বইতে সই শেষে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল্লাহিল আমান আযমী তার প্রকাশিত একটি বই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেন।

এ সময় তারেক রহমান তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শোক প্রকাশে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান।

Manual6 Ad Code

 

তথ্য সুএঃ বার্তা বাজার

 

Manual2 Ad Code