আজ , ,

নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার’র মতবিনিময় সভা 

editor
প্রকাশিত November 12, 2026, 12:54 AM
নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার’র মতবিনিময় সভা 

Manual1 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নীলফামারী প্রেসক্লাব সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি,অপরাধ নিয়ন্ত্রণ, মাদক,চাঁদাবাজি, কিশোর অপরাধ, সন্ত্রাসবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনবান্ধব পুলিশিং এবং আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার বিষয়ে কর্মপরিকল্পনা তুলে ধরেন, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম)।
তিনি বলেন, জনগণের আস্থা অর্জনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ অংশীদার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করে।
নীলফামারী জেলা পুলিশ সবসময় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে আগ্রহী এবং তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত,পরামর্শ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। পুলিশ সুপার সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন  কর্মকর্তাগন এসময় উপস্থিত ছিলেন।