আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফিরলেন শান্ত

editor
প্রকাশিত মে ৮, ২০২৬, ০৩:৫০ অপরাহ্ণ
সেঞ্চুরির হ্যাটট্রিক করে ফিরলেন শান্ত

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চিরচেনা কন্ডিশনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শুরুতেই বিপাকে পড়েছিল বাংলাদেশ। মাত্র ৩১ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় টাইগাররা। তবে অভিজ্ঞ মুমিনুল হককে সঙ্গে নিয়ে সেই পরিস্থিতি ভালোভাবে সামলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উইকেটে বেশ জমে গিয়েছিল নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হকের জুটি। ঠিক তখনই ভাঙল ১৭০ রানের জুটিটা। তবে তার আগে শান্ত করে ফেলেছেন নিজের ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। করেছেন অন্যরকম এক হ্যাটট্রিকও!

Manual6 Ad Code

আগের দুই সিরিজে যথাক্রমে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। তার মধ্যে গল টেস্টে টানা দুই ইনিংসেই তিন অঙ্ক ছুঁয়েছিলেন শান্ত। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেও তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললেন তিনি।

Manual8 Ad Code

আজ শুক্রবার (০৮ মে) যখন উইকেটে এলেন, পাক পেসাররা রীতিমতো ত্রাস ছড়াচ্ছিলেন। তিনি এসেই প্রতি-আক্রমণে ভেঙেদেন পাক পেসারদের কৌশল। সেঞ্চুরিটাও পেয়ে গেছেন অনেকটা ওয়ানডে মেজাজে খেলেই। ১২৯ বলেই সেঞ্চুরি পেয়ে গিয়েছিলেন।

Manual4 Ad Code

পাকিস্তানের বিপক্ষে এর আগে ৫ টেস্ট খেলেছেন শান্ত। তবে সেঞ্চুরির দেখা আর পাননি, এবারই প্রথম।

সেঞ্চুরি ছোঁয়ার ঠিক পরের বলেই তাকে বিদায় নিতে হয়। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে সেঞ্চুরি করার ঠিক পরেই তার হঠাৎ লাফিয়ে ওঠা বলটা প্যাডে লাগে শান্তর। আম্পায়ার সাড়া দেননি, রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। বাংলাদেশ তাদের তৃতীয় উইকেট খোয়ায় ২০১ রানে।

তার বিদায়ের পর মুশফিকুর রহিম এসেছেন ক্রিজে। তবে মোহাম্মদ আব্বাসের সে ওভার শেষ হতেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়ার।

Manual8 Ad Code