আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন সুরিয়াভানশি

editor
প্রকাশিত মে ২৭, ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ণ
গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেন সুরিয়াভানশি

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

  • আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নতুন করে লিখলেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান।

সাকিব হুসাইনের স্লোয়ার বলে লং-অফ দিয়ে ৯০ মিটার ছক্কা হাঁকালেন বৈভাব সুরিয়াভানশি। আবার রেকর্ড বইয়ে নাম লেখালেন ১৫ বছর বয়সী ভারতীয় ব্যাটসম্যান। আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার।

Manual7 Ad Code

২০১২ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৪ ইনিংসে ৫৯ ছক্কা হাঁকিয়ে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ‘ইউনিভার্স বস’কে ছাড়িয়ে যেতে বুধবার এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সুরিয়াভানশির প্রয়োজন ছিল সাত ছক্কা। রাজস্থান রয়্যালস ওপেনারের লাগে কেবল ১৫ বল।

পরের বলে তিনি ছক্কা হাঁকান আরেকটি। চলতি আসরে ১৫ ইনিংসে তার ৬১তম ছক্কা সেটি।

২০১৯ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫২ ছক্কা হাঁকিয়ে তালিকার তিন নম্বরে এখন আন্দ্রে রাসেল। ২০১৩ আসরে বেঙ্গালুরুর হয়ে ১৬ ইনিংসে ৫১ ছক্কা মেরে চার নম্বরেও গেইল।

এক আসরে ছক্কার ফিফটি নেই আর কারো। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সুরিয়াভানশির আগে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ছিল আভিশেক শার্মার, ২০২৪ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ইনিংসে ৪২টি।

Manual4 Ad Code

হায়দরাবাদের বিপক্ষে ২৯ বলে ৯৭ রানের ইনিংসে ১২টি ছক্কা মারেন সুরিয়াভানশি। এবারের আসরে তার মোট ছক্কা এখন ৬৫টি।

Manual6 Ad Code