আজ বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

editor
প্রকাশিত মে ৩১, ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ
আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

আসন্ন ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে শেষ মুহূর্তের নিজেদের ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Manual6 Ad Code

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। মেগা এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে এই দুটি প্রস্তুতি ম্যাচ লিওনেল স্কালোনির শিষ্যদের জন্য প্রস্তুতি সেরে নেওয়ার শেষ সুযোগ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আলবিসেলেস্তেরা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে।

Manual1 Ad Code

আগামী ৬ জুন টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে হন্ডুরাসের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

Manual3 Ad Code

এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইউরোপের দল আইসল্যান্ড। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১০ জুন সকাল ৬টায়।

বিশ্বকাপ চলাকালে ফুটবলারদের ক্লান্তি দূর করা, রিকভারি এবং কৌশলগত আলোচনার জন্য কানসাস সিটিকে নিজেদের প্রধান বেস ক্যাম্প বা হেডকোয়ার্টার হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা দল। টুর্নামেন্ট চলাকালীন ম্যাচগুলোর মধ্যবর্তী সময়ে অনুশীলনের জন্য মেসিরা স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টার ব্যবহার করবেন।

আগামী ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই মূলত আর্জেন্টিনার অফিশিয়াল বিশ্বকাপ মিশন ও শিরোপা ধরে রাখার লড়াই শুরু হবে।