আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

editor
প্রকাশিত জুন ৬, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
বিশ্বকাপের আগে শীর্ষে ফিরল আর্জেন্টিনা

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্ক

আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগে বড় সুখবর পেল আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Manual5 Ad Code

প্রীতি ম্যাচে বৃহস্পতিবার আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হারে ফ্রান্স। এই পরাজয়ে শীর্ষস্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে যায় ফরাসিরা। এই সুবাদে সিংহাসন পুনরুদ্ধার করে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট এখন ১৮৭৪ দশমিক ৮১।

এর আগে ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছিল আর্জেন্টিনা।

Manual7 Ad Code

১৮৬৯ দশমিক ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। তাদের অর্জিত পয়েন্ট ১৮৭৩ দশমিক ০১।

শীর্ষ তিনের পর র‌্যাঙ্কিংয়ের পরের তিনটি স্থানে কোনো পরিবর্তন হয়নি। ইংল্যান্ড চতুর্থ, পর্তুগাল পঞ্চম এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ষষ্ঠ স্থান ধরে রেখেছে। তবে সপ্তম ও অষ্টম স্থানে অদলবদল হয়েছে। এক ধাপ পিছিয়ে সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে গেছে নেদারল্যান্ডস। অষ্টম থেকে সপ্তম স্থানে উঠেছে মরক্কো।

এছাড়া বেলজিয়াম নবম ও জার্মানি দশম স্থান ধরে রেখেছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের।

 

Manual6 Ad Code

সূত্র: বাসস

 

Manual4 Ad Code