আর কিছুক্ষণের অপেক্ষা; পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক
আর কিছুক্ষণের অপেক্ষা; পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর, থাকছে বহু চমক
editor
প্রকাশিত June 11, 2026, 10:28 PM
Manual2 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রায় দেড় মাসব্যাপী এই বৈশ্বিক ক্রীড়া উৎসবের। উদ্বোধনের পরই মাঠে গড়াবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ম্যাচ।
ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শুরু হচ্ছে বিশ্বকাপ ২০২৬। ইতিহাসের সবচেয়ে বড় এই আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তিন দেশেই পৃথকভাবে উদ্বোধনী আয়োজন থাকলেও প্রথম ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় আনুষ্ঠানিক সূচনা হচ্ছে মেক্সিকো থেকেই।
Manual3 Ad Code
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর রাত ১টায় মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ২০১০ বিশ্বকাপের আদলে ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী আয়োজন।
বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রও পৃথক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে টরন্টো স্টেডিয়ামে, যেখানে পারফর্ম করবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়সহ আরও কয়েকজন শিল্পী।
Manual3 Ad Code
অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আয়োজন হবে লস অ্যাঞ্জেলেসে। প্রযুক্তিনির্ভর ভিজ্যুয়াল উপস্থাপনা ও আলো-ঝলমলে মঞ্চায়নের এ অনুষ্ঠানে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা, রেমা ও টাইলা।
বাংলাদেশের দর্শকরা বিটিভিতে সরাসরি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ উপভোগ করতে পারবেন। এছাড়াসময় টেলিভিশন ও টি-স্পোর্টসেও বিশ্বকাপের খেলা সম্প্রচার করা হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে টফি, মাই রবি এবং বায়োস্কোপে দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।